শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-০৭-২০২১ ০৫:৫১ অপরাহ্ন |
আমি আপনাদের বিপ্লব সরকার বলছি দরোজা খুলুন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে এমনি করে ডেকে ডেকে তাদের হাতে পৌঁছে দিচ্ছেন সহায়তা সামগ্রি। তিনি উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার। এরইমধ্যে তার দায়িত্ব আরো বেড়ে গেছে। তার টিমমেট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার(১২ জুলাই) থেকে হোম আইসোলেশনে রয়েছেন। তাই বলে দমে যায়নি উপজেলা যুবলীগ। তাদের প্রাণপ্রিয় নেতা তানভীর শাকিল জয় সাহেবের অনুপ্রেরণায় গত ৫ জুলাই থেকে কাজিপুরের করোনায় আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার ও সুরক্ষা সামগ্রি পৌঁছে দেবার কাজ শুরু করেছে।
মঙ্গলবার(১৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের এক বাড়িতে খাবার পৌঁছে দেন তিনি। এসময় ঘরের দরোজা বন্ধ পেয়ে নিজের পরিচয় দেন তিনি।
বিপ্লব সরকার জানান, সংগঠনের সম্পাদক করোনায় আক্রান্ত হয়েছেন এই বিতরণ কাজ করতে এসে। কিন্তু আমরা দমে যাইনি। এখনো যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সরোয়ার হোসেনকে নিয়ে মাঠে রয়েছে। আজকে আমাদের আরও সহায়তা করেছে কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রাশেদ রানা। তিনি আরও জানান, জয় সাহেবের সালাম পৌঁছে দিয়ে আমরা করোনাক্রান্ত ব্যক্তিতে চাল, ডাল, তেল, সেমাই, লেবু, ফলমূল ও সুরক্ষা সামগ্রি পৌঁছে দিচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com