শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-০৭-২০২১ ০৫:১৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পেল ৩ শত কর্মহীন অসহায় পরিবার। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে স্বাস্থ্যবিধি মেনে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে বেলকুচি পৌর এলাকার সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩ শত কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে এই খাদ্যসামগ্রী উপহার সামগ্রী প্রধান অতিথি হিসেবে তুলে দেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, আপনারা সকলে ভয়াবহ করোনা থেকে বাঁচতে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি মেনে চললে একমাত্র করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দূর্যোগ করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের জন্য উপহার পাঠিয়েছেন।
দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন,তা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় বিশেষ অতিথি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ছানোয়ার হোসেন সরকার, প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মচারী, সাংবাদিকগণ, আনসার সদস্য ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com