চৌহালীতে কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৩-০৭-২০২১ ০৬:২৭ অপরাহ্ন
|
|
চৌহালীতে কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ,মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) , মাহিদ-আল-হাসান এর সভাপতিত্বে কোরবানির পশুর ব্যবস্থাপনা নিয়ে ইজারাদার ও ইউপি চেয়ারম্যান, ও ইউপি সচিবদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ও ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ। সভায় সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনে হাট পরিচালনার বিষয়ে ইজারাদারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। ইজারাদার, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্বআরোপ করা হয়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-০৭-২০২১ ০৬:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 405 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ