সলঙ্গায় মোটর সাইকেল আরোহী শিশুর মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১১-০৭-২০২১ ০৭:৫৭ অপরাহ্ন
|
|
সলঙ্গায় মোটর সাইকেল আরোহী শিশুর মৃত্যু
সলঙ্গা টু তাড়াশ আঞ্চলিক রাস্তার বনবাড়িয়া ফিরোজের বাড়ি সংলগ্ন স্থানে মোটর সাইকেল আরোহী মায়ের কোলের শিশুর মৃত্যু হয়েছে। রোববার ( ১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রামকৃঞ্ষপুর ইউনিয়নের পাচান গ্রামের বলে প্রাথমিক ভাবে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়,অসুস্থ্য শিশুকে নিয়ে তার মা সলঙ্গায় ডাক্তারের কাছে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভাড়ায় চালিত মোটর সাইকেলের ড্রাইভার উল্লেখিত স্থানে তাড়াশগামী একটি ট্রাককে পিছনে ফেলে পার হবার চেষ্টা করলে ধাক্কা লেগে আরোহী মা ও শিশু (৫) ছিটকে রাস্তার উপর পড়ে। আহত মা প্রাণে বাঁচলেও কোলের শিশু দ্বিখন্ডিত হয়ে মারা যায়।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১১-০৭-২০২১ ০৭:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 682 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ