সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে এমপি জয় এর শোক প্রকাশ
১২ মে, ২০২৬ ০২:২০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে এমপি জয় এর শোক প্রকাশ

আব্দুল জলিল
১০-০৭-২০২১ ১১:২১ অপরাহ্ন
সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে এমপি জয় এর শোক প্রকাশ
হুমায়ুন কবির ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
সাংবাদিক হুমায়ুন কবির বেশ কয়েকদিন যাবৎ শ্বাসকষ্ট, হার্ড ও ডায়াবেটিস রোগ নিয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে তাকে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়।

শনিবার(১০ জুলাই) বিকেলে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক,। ঢাকায় নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এক শোকবার্তায় তিনি বলেন, হুমাযূন সাহেব ছিলেন একজন নীতিবান সাংবাদিক ও শিক্ষক। আমার দাদীর নামে প্রতিষ্ঠিত কলেজে উনি অধ্যাপনা করতেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।বিধাতার নিকট তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 
 


আব্দুল জলিল ১০-০৭-২০২১ ১১:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 577 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com