কাজিপুরে ভোরের কাগজের সাংবাদিক হুমায়ুন কবিরের ইন্তেকাল
১১ মে, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে ভোরের কাগজের সাংবাদিক হুমায়ুন কবিরের ইন্তেকাল

আব্দুল জলিল
১০-০৭-২০২১ ১০:০৮ অপরাহ্ন
কাজিপুরে ভোরের কাগজের সাংবাদিক হুমায়ুন কবিরের ইন্তেকাল

 স্টাফ রিপোর্টার :

দৈনিক ভোরের কাগজ পত্রিকার (সিরাজগঞ্জ, কাজিপুর প্রতিনিধি) হুমায়ুন কবির ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
সাংবাদিক হুমায়ুন কবির বেশ কয়েকদিন যাবৎ শ্বাসকষ্ট, হার্ড ও ডায়াবেটিস রোগ নিয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে তাকে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। শনিবার বিকেলে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক,। ঢাকায় নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
সাংবাদিক হুমায়ুন কবির কাজিপুর উপজেলার আলমপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি ভোরের কাগজের কাজিপুর প্রতিনিধি, আমিনা মনসুর ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক, ক্যাব কাজিপুরের নির্বাহী সদস্য ও কাজিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ- ১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ভোরের কাগজের সিরাজগঞ্জের কাগজ প্রতিবেদক হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু , আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেয়র জিএম তালুকদার, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল । রবিবার সকাল দশটায় আলমপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে ।


আব্দুল জলিল ১০-০৭-২০২১ ১০:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 726 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com