বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে মৃতদেহ উদ্ধার
২১ এপ্রিল, ২০২৬ ০৮:১১ অপরাহ্ন

  

বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৭-২০২১ ০৬:৫৪ অপরাহ্ন
বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে মৃতদেহ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিখোঁজের তিনদিন পর মানসিক ও মৃগীরোগে আক্রান্ত ডোবা থেকে আব্দুর রশিদ (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) দুপুরে বেলকুচি উপজেলার চন্দনগাতী বাঁশতলা গ্রামের রাস্তার পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানিয়রা জানান, বুধবার (৭ জুলাই) সকালে চন্দনগাতী বেপারি পাড়া হতে নিখোঁজ ছিলেন তিনি। নিহত আব্দুর রশিদ ঐ গ্রামের মৃত রহিম প্রামানিকে ছেলে। বেলকুচি পৌর সভার ওয়ার্ড কমিশনার ফজলু প্রামানিক জানান, গত ৭ জুলাই সকাল থেকে রশিদকে পাওয়া যাচ্ছিলনা, পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটা সাধারন ডাইরি করেন, আজ স্থানীয় লোকজন রাস্তার পাশে ডোবার ভিতরে লাশ দেখতে পায়। বিষয়টি আমাকে স্থানীয় লোকজন জানালে, আমি বেলকুচি থানায় অবহিত করি পুশিল এসে লাশ উদ্ধার করে। এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে জানান, গত ৭ জুলাই রশিদ নিখোজ হয়, নিখোজের পর অনেক খোজাখুজি করে না পেয়ে থানায় ডাইরী করা হয়েছিল। আজ তার মৃতদেহ ডোবার মধ্যে পাওয়া যায়। তিনি আরও বলেন, রশিদ মানসিক ও মৃগী রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৭-২০২১ ০৬:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 834 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com