করোনা প্রতিরোধে মানুষের পাশে তাড়াশে সর্বকনিষ্ঠ ইউপি চেয়ারম্যান বাবুল
২২ এপ্রিল, ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন

  

করোনা প্রতিরোধে মানুষের পাশে তাড়াশে সর্বকনিষ্ঠ ইউপি চেয়ারম্যান বাবুল

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-০৭-২০২১ ০১:২০ অপরাহ্ন
করোনা প্রতিরোধে মানুষের পাশে তাড়াশে সর্বকনিষ্ঠ ইউপি চেয়ারম্যান বাবুল


প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধ ও ঘরবন্দী অসহায় মানুষকে সহায়তার পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি ফলমুল ও খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবুল শেখ। 

খাদ্য সহায়তার পাশাপাশি উপজেলার সর্বকনিষ্ঠ এ ইউপি চেয়ারম্যান বাড়ি বাড়ি গিয়ে ভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতন করছেন। করোনার ২য় ঢেউ মোকাবেলা ইউনিয়নের কর্মহীন মানুষকে কখনো নিজ অর্থায়নে, কখনো সরকারি-বেসরকারি সহায়তায় এ খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি।

শনিবার (১০ জুলাই) সকালে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ নিজ উদ্দ্যেগে কর্মহীন পরিবার ও ৭জন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ফলমুল ও খাদ্য সামগ্রী পৌছে দেয়। 

এ বিষয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, সারা পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক এ দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে মানুষের দাঁড়ানোর সময়। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন মানবিকতার পরিচয় দিতে। জন প্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি নিজ উদ্দ্যেগে আবার সরকারী সহায়তায় আমার ইউনিয়নের অসহায়, কর্মহীন ও করোনাক্রান্ত মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছি। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৭-২০২১ ০১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 479 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com