শিরোনামঃ
আব্দুল জলিল ০৭-০৭-২০২১ ০৪:৪৪ অপরাহ্ন |
বুধবার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীর সুলতানা কাজিপুরে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের খোঁজ নিতে এসে এসব কথা বলেন। দ্বিতীয় পর্যায়ে কাজিপুরের ৫৫ টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দলিলসহ একটি করে সেমি পাকা ঘর। এর আগে গত জানুয়ারিতে কাজিপুরের ৩৫ টি পরিবার এই উপহার পেয়েছেন।
অনুভূমি জানতে চাইলে উপজেলার সোনামুখী পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া ষাটোর্ধ ছন্দা খাতুন জানান, ‘কোনোদিন স্বপও দেহি নাই আমাগোরে পাকা ঘর হইবো। মানুষের বাড়ি বাড়ি থাইক্যা কত কতা হুনছি। এহন ঘর আর জমি দিছে শেখের বেটি। আল্লায় তারে ভালো করুন।’
উপজেলার উত্তর পাইকপাড়া ও সোনামুখী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শণকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com