শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৪-০৭-২০২১ ০৭:৫৬ অপরাহ্ন |
টাঙ্গাইলের নাগরপুরে লকডাউনের ৪র্থ দিনেও কঠোর অবস্থানে উপজেলা এবং পুলিশ প্রশাসন। রবিবার (৪ জুলাই) সকাল থেকেই লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে অভিযান চালিয়ে দোকান খোলা ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় দোকানি এবং পথচারীসহ ১৪ মামলায় ৩ হাজার ১শত টাকা জরিমানা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com