ফোন করুন খাবার পৌঁছে দেয়া হবে ইনশাল্লাহ
১২ মে, ২০২৬ ০২:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফোন করুন খাবার পৌঁছে দেয়া হবে ইনশাল্লাহ

আব্দুল জলিল
০৪-০৭-২০২১ ০৫:১৪ অপরাহ্ন
ফোন করুন খাবার পৌঁছে দেয়া হবে ইনশাল্লাহ

কাজিপুর উপজেলা যুবলীগ নেতা ও সোনামুখী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রানা আহমেদ। এবারের লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 

রবিবার( ৪ জুলাই)  তিনি সাংবাদিকদের জানান, প্রায় দেড় বছর হয়ে চললো করোনার কারণে মানুষ ঘরে-বাইরে বিপর্যস্ত। যতই দিন যাচ্ছে একের পর এক মানুষ তার স্বাভাবিক কর্মের পরিবেশ নানা কারণে হারিয়ে ফেলছে। ফলে এক সমরে কর্মের হাত এখন সংকুচিত হতে হতে মানবিক বিপর্যয়ের দিকে চলে গেছে। তাই পবিত্র ঈদুল আজহা পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। রানা আরও জানান, আমি আমার সোনামুখী ইউনিয়নবাসীকে বলবো, লজ্জা না পেয়ে শুধু একটি ফোন করবেন, ইনশাল্লাহ খাবার পৌঁছে দেয়া হবে নাম পরিচয় গোপন রেখে। এসময় তিনি ০১৭১৬২৭১৫৬৮ নম্বরে ফোন করার জন্য অন্নহীন পরিবারের প্রতি আহবান জানান।

 রানা জানান, মানুষের এই ক্রান্তিকালে জননেত্রী শেখ হাসিনা দক্ষ হাতে দেশ চালাচ্ছেন। আমরা তার কর্মি। তাই নেত্রীর আহবানে সাড়া দিয়ে এবং কাজিপুরের এমপি তানভীর শাকিল জয় এর পরামর্শ অনুযায়ী এই খাবার সহায়তা দেয়া হচ্ছে। এসময় তিনি  স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।  

 


আব্দুল জলিল ০৪-০৭-২০২১ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 417 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com