চতুর্থ দিনে লকডাউনে কঠোর নজরদারিতে বেলকুচি ও চৌহালী উপজেলা প্রশাসন
২২ এপ্রিল, ২০২৬ ০২:০২ পূর্বাহ্ন

  

চতুর্থ দিনে লকডাউনে কঠোর নজরদারিতে বেলকুচি ও চৌহালী উপজেলা প্রশাসন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৪-০৭-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন
চতুর্থ দিনে লকডাউনে কঠোর নজরদারিতে বেলকুচি ও চৌহালী উপজেলা প্রশাসন

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে রবিবার (৪জুলাই) চতুর্থ দিনের লকডাউন কঠোর নজরদারিতে ছিলেন বেলকুচির চৌহালী উপজেলা প্রশাসন। বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ক্রান্তিকালের দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে সর্বাত্মক লকডাউনে বেলকুচিতে বিভিন্ন জাগায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এদিকে চৌহালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান হাসান।

উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকার কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং সরকারি স্বাস্থবিধি অনুসরণ না করার অপরাধে এনায়েতপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনায় পৃথক ৬ টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রোমণ মোকাবেলার অংশ হিসেবে উপজেলার সর্বত্র জনসচেতনাসহ সরকারি স্বাস্থ্যবিধি নির্দেশনা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষকে মাস্ক পরিধান করার নিদেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার যে পদক্ষেপ নিয়েছে সবাই যদি তা আমরা মেনে চলি তাহলে কিছুটা হলেও সংক্রমণ রোধ করা যাবে। করোনা ভাইরাস রোধে গণযানবাহনে চলাচল থেকে বিরত ও রিক্সা ভ্যানে সামাজিক বিধি নিষেধ মেনে চলার আহব্বান জানান।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৪-০৭-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 441 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com