শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৪-০৭-২০২১ ০৪:৪৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলনের দায়ে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চৌহালী উপজেলার এনায়েতপুরের যমুনা নদী থেকে দীর্ঘ দিন যাবদ কিছু অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার দিয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তলন করে আসছিলো।
(৪ জুলাই) রোববার দিনব্যাপী উপজেলা প্রশাসন, চৌহালী কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাহেব আলী নামে একজন ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাহিদ আল হাসান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com