শ্রমিক-কর্মচারীদের পাওনাদি এ মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহবানঃ
১২ মে, ২০২৬ ০২:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শ্রমিক-কর্মচারীদের পাওনাদি এ মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহবানঃ

আব্দুল জলিল
০৩-০৭-২০২১ ০৪:২০ অপরাহ্ন
শ্রমিক-কর্মচারীদের পাওনাদি এ মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহবানঃ

বোনাস, প্রণোদনাসহ অন্যান্য পাওনাদি জালাইয়ের ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহবান জানিয়েছে। শনিবার দুপুরে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবী জানানো হয়েছে।

দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু স্বাক্ষরিত এই  বিবৃতি প্রেরণ করেছেন এস এম ওমর ফারুক সেলিম, দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কার্যকরী কমিটি।  তারা বলেছেন করোনাভাইরাস পরিস্থিতির কারনে বর্তমান লকডাউন চলাকালীন সময়ে অনেক শ্রমিক-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে গার্মেন্টস, ট্যানারি শিল্প সহ বিভিন্ন কল-কারখানা কাজ করে যাচ্ছেন। তারপরও বিভিন্ন অজুহাতে ঈদের পূর্বে শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরী বেতনভাতা পরিশোধ করা হয়না,।

এতে শ্রমজীবী মানুষদের চরম অমানবিক পরিস্থিতির মধ্যে পড়তে হয়। অতীতের মত এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সরকার ও সংশ্লিষ্ট কারখানার মালিকদের প্রতি দৃষ্টি রাখার দাবী জানান। এল লক্ষ্যে আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মজুরী-বেতন ও করোনা কালীন সময়ে বিশেষ প্রণোদনা দেওয়ার আহবান জানাচ্ছি। ইতিমধ্যে পরিবহন সেক্টরসহ বেশ কিছু প্রতিষ্ঠান স্থায়ী শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধ না করে বেতন-মজুরী বিহীন ছুটি প্রদান করেছে যা এই লকডাউন সময়ে অত্যন্ত অমানবিক। চামড়া শিল্প মালিক ও চামড়া ব্যবসায়ীদের কাঁচামাল, চামড়া ক্রয়ের জন্য অতি দ্রুততম সময়ের মধ্যে ব্যাংক ঋণ ও অর্থ সাহায্য ১০তারিখের মধ্যে দেওয়ার সুপারিশ করছি। , ট্যানারি মালিকগণ সঠিক সময়ে চামড়া বা সংগ্রহ করতে না পারলে কারখানা বন্ধ হবে, শ্রমিক-কর্মচারীরা কর্মহীন বেকার হয়ে যাওয়ার আশংকা রয়েছে।  

 


আব্দুল জলিল ০৩-০৭-২০২১ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com