দ্বিতীয় দিনের লকডাউনে কঠোর নজরদারিতে বেলকুচি উপজেলা প্রশাসন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০২-০৭-২০২১ ০৮:২৭ অপরাহ্ন
|
|
দ্বিতীয় দিনের লকডাউনে কঠোর নজরদারিতে বেলকুচি উপজেলা প্রশাসন
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে শুক্রবার (২ জুলাই) দ্বিতীয় দিনের লকডাউন কঠোর নজরদারিতে ছিলেন বেলকুচির উপজেলা প্রশাসন। বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ক্রান্তিকালের দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে সর্বাত্মক লকডাউনে বেলকুচিতে বিভিন্ন জাগায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
শুক্রবার (২ জুলাই) বেলকুচি উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকার কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং সরকারি স্বাস্থবিধি অনুসরণ না করার অপরাধে বেলকুচিতে ভ্রাম্যমান আদালত পরিচালনায় পৃথক ৬ টি মামলায় ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।
কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রোমণ মোকাবেলার অংশ হিসেবে উপজেলার সর্বত্র জনসচেতনাসহ সরকারি স্বাস্থ্যবিধি নির্দেশনা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষকে মাস্ক পরিধান করার নিদেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার যে পদক্ষেপ নিয়েছে সবাই যদি তা আমরা মেনে চলি তাহলে কিছুটা হলেও সংক্রমণ রোধ করা যাবে। করোনা ভাইরাস রোধে গণযানবাহনে চলাচল থেকে বিরত ও রিক্সা ভ্যানে সামাজিক বিধি নিষেধ মেনে চলার আহব্বান জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০৭-২০২১ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 595 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ