তাড়াশে লকডাউনের দ্বিতীয় দিনেও মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
২১ এপ্রিল, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন

  

তাড়াশে লকডাউনের দ্বিতীয় দিনেও মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০৭-২০২১ ০৫:৩৭ অপরাহ্ন
তাড়াশে লকডাউনের দ্বিতীয় দিনেও মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

সরকার ঘোষিত ১লা জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লগডাউনের দ্বিতীয় দিনেও সিরাজগঞ্জের তাড়াশে জনগণকে বিধিনিষেধ মানাতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

শুক্রবার (২জুলাই) সকাল থেকেই পৌর শহরের প্রধান সড়কগুলোয় পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় বিভিন্ন প্রয়োজনে বাসা হতে বেড় হওয়া মানুষকে সচেতন করছেন। সকাল থেকে উপজেলার প্রধান সড়কে ছিল না কোনো যানবাহন, দোকানপাট বন্ধ ছিল ও পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করায় ৪ জনকে জরিমানা করা হয়েছে।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে মাঠে তাড়াশ থানা পুলিশ ও পাশাপাশি সেনাবাহিনীর টিম মাঠে টহল দিচ্ছেন।  

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক জারিকৃত  নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলায় এসিল্যান্ড, ওসি ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করা হচ্ছে। 
তিনি তাড়াশবাসীর উদ্দ্যেশে বলেন, সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন, ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। তাড়াশে করোনা সংক্রমণ বেড়েছে। এ সংক্রমণ প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৭-২০২১ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 433 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com