তাড়াশে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে পিটিয়েছে পাষন্ড স্বামী
২৫ এপ্রিল, ২০২৬ ০১:৪৮ পূর্বাহ্ন

  

তাড়াশে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে পিটিয়েছে পাষন্ড স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০৭-২০২১ ০৫:৩৪ অপরাহ্ন
তাড়াশে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে পিটিয়েছে পাষন্ড স্বামী
সিরাজগঞ্জের তাড়াশে বাবার বাড়ি থেকে পাওয়া ছাগল বিক্রি করতে বাঁধা দেওযায় রিতা খাতুন (২৫) নামের এক অন্তসত্ত্বা স্ত্রীকে কয়েক দফা বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে তার পাষন্ড স্বামী ও স্বজনদের বিরুদ্ধে।

বুধবার (৩০জুন) বিকেলে উপজেলার বারুহাঁস ইউনিয়নের সান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। রিতা খাতুন ওই গ্রামের সামাদ মোল্লার ছেলে আনিস মোল্লার স্ত্রী।

শুক্রবার (২জুলাই) দুপুরে নিযার্তিত গৃহবধু রিতার বাবা রায়হান সরকার নিশ্চিত করে জানান,  প্রায় দশ বছর পূর্বে সান্দ্রা গ্রামের সামাদ মোল্লার ছেলে আনিস মোল্লার সাথে ৫০ হাজার টাকা যৌতুক দিয়ে বিয়ে দেন। তিনি অভিযোগ করে বরেন, মেয়ে রিতার বিয়ের পর থেকেই জামাতা আনিস শশুড়বাড়ী থেকে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসের দাবীতে তার মেয়ে রিতাকে প্রায়ই মারপিট করে আসছেন।সম্প্রতি অসহায় শশুড় রায়হান আলী মেয়ের সুখের কথা চিন্তা করে এবং মেয়ের শারীরিক নির্যাতন বন্ধ করতে জামাই দাবী পূরণ করতে মেয়ে বাড়ীতে ৪ টি ছাগল পাঠান।  বুধবার জামাই আনিস শশুড়বাড়ী থেকে পাওয়া ৬টি ছাগল বিক্রি করতে রশি বেঁধে হাটে যাচ্ছিলেন। এ সময় স্ত্রী রিতা খাতুন ছাগল বিক্রিতে বাঁধা দেন। 

এতে ক্ষীপ্ত হয়ে স্বামী আনিস মোল্লা অন্ত:স্বত্ত্বা স্ত্রী রিতা খাতুনকে বেধড়ক পেটান।  পরে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে জামাই আনিস ও তার বাবা সামাদ মোল্লা- মা লিলি খাতুন মিলে রিতাকে আবারও বেধড়ক পেটাতে থাকলে তার রক্তক্ষরণ শুরু হয়। তখন তাকে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে। 
পরে গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তার বাবাকে খবর পাঠান। খবর পেয়ে গৃহবধূ রিতার বাবা মূমূর্ষ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। 

বিষয়টি তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা.রুম্মান খান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে গুরত্বর অসুস্থ অন্তসত্ত্বা ওই গৃহবধু রিতাকে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা বর্তমানে আশংকাজনক। 


বারুহাঁস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা জানান, গুরুত্বর আহত গৃহবধূ রিতাকে আমার কাছে আনা হয়েছিল। আমি আগে রিতাকে দ্রুত চিকিৎসার দেয়ার জন্য হাসপাতালে পাঠানো পরামর্শ দিয়েছি।। পরবর্তীতে তার অভিভাবকরা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে আমাকে জানিয়েছেন। এতে আমার সহযোগীতা থাকবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৭-২০২১ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 913 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com