এমপি জয় এর স্ত্রীর সুস্থতা কামনায় খাসরাজবাড়ী ইউনিয়নে দোয়া
১২ মে, ২০২৬ ০৪:৩৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

এমপি জয় এর স্ত্রীর সুস্থতা কামনায় খাসরাজবাড়ী ইউনিয়নে দোয়া

আব্দুল জলিল
০২-০৭-২০২১ ০৪:২৯ অপরাহ্ন
এমপি জয় এর স্ত্রীর সুস্থতা কামনায় খাসরাজবাড়ী ইউনিয়নে দোয়া

  সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের স্ত্রীর সুস্থতা কামনায় খাসরাজবাড়ী ইউনিয়নে দোয়া অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার(২ জুলাই) ইউপি চেয়ারম্যান ও খাসরাজবাড়ী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামের আয়োজনে পবিত্র জুমার নামাজ শেষে এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আত্মার শান্তির জন্যে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, কোরবান আলী, নুরুল ইসলাম, মোকবুল হোসেন, রুহুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক প্রমূখ।

উল্লেখ্য তানভীর শাকিল জয় এমপি’র স্ত্রী সাবরিনা সুলতানা ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  


আব্দুল জলিল ০২-০৭-২০২১ ০৪:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 417 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com