তাড়াশে কঠোর লকডাউন মানাতে মাঠে প্রশাসন ও সেনাবাহিনী
২১ এপ্রিল, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

  

তাড়াশে কঠোর লকডাউন মানাতে মাঠে প্রশাসন ও সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০৭-২০২১ ০৭:৪৬ অপরাহ্ন
তাড়াশে কঠোর লকডাউন মানাতে মাঠে প্রশাসন ও সেনাবাহিনী

সরকার ঘোষিত ১লা জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লগডাউনের প্রথম দিনে সিরাজগঞ্জের তাড়াশে প্রচুর বৃষ্টির মধ্যেও জনগণকে বিধিনিষেধ মানাতে মাঠে রয়েছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। 
বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল থেকে উপজেলার প্রধান সড়কে ছিল না কোনো যানবাহন, দোকানপাট বন্ধ ছিল পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এছাড়া সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তার মাঝেও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো.  মেজবাউল করিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে মাঠে কাজ করে। এ সময় তাদের উপজেলা প্রশাসনের সঙ্গে তাড়াশ থানা পুলিশের একটি দল ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট সঙ্গে ছিলেন। এর পাশাপাশি সেনাবাহিনীর কয়েক টিম মাঠে টহল দিচ্ছেন।  

বিকাল ৫ টার দিকে উপজেলা পৌর সদরের বিভিন্ন মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছেন। এ সময় বাজারের সকল দোকানপাট বন্ধ ছিল ও লোকজনের বাহিরের ঘোরাফেরা একদম সীমিত ছিল। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৭-২০২১ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 763 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com