বেলকুচিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জরুরী সভা
২১ এপ্রিল, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

  

বেলকুচিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জরুরী সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০৭-২০২১ ০১:৩১ অপরাহ্ন
বেলকুচিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জরুরী সভা
সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলা পরিষদের সভা কক্ষে উক্ত বিষয়ে জরুরী সভায় উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান সভাপতিত্ব করেণ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম রবীন শীষ, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মোফাখখারুল ইসলাম, নির্বাচন অফিসার আশরাফুল হক, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। এসময় উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বনিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকগণ সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৭-২০২১ ০১:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 541 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com