কাজিপুরে ইকো পার্কের ধস ঠেকাতে কাজ শুরু
১২ মে, ২০২৬ ০৬:০০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে ইকো পার্কের ধস ঠেকাতে কাজ শুরু

আব্দুল জলিল
২৯-০৬-২০২১ ১২:০৫ অপরাহ্ন
কাজিপুরে ইকো পার্কের ধস ঠেকাতে কাজ শুরু

 গত কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পেয়েছে যমুনা নদীতে। আর পানি বৃদ্ধির সাথে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়ায় যমুনানদী  তীরে নির্মাণাধীন  ইকোপার্কের  নির্ধারিত স্থানে ধস নামে। তবে ওই ধস ভয়ংকর হবার আগেই তা মেরামতের কাজ শুরু করেছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।  

পাউবোসূত্রে জানা গেছে, গত ২০১৭/১৮ অর্থবছরে কাজিপুরের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের মৌখিক নির্দেশনা ও প্রচেষ্টায় যমুনানদীর ডানতীরে তীরে ইকোপার্কের জন্য ১৬ একর জমি অধিগ্রহণ করা হয়। ঐ বছরই পার্কের জন্য নির্ধারিত স্থানে মাটি ভরাট করা হয়। একই বছর পার্ক এলাকায় যমুনানদী তীঁর সংরক্ষনের কাজও পানি উন্নয়ন বোর্ড শেষ করে ।

 যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় ঢেউ আছড়ে পড়ে চারদিন পূর্বে ইকোপার্ক এলাকায় তীর সংরক্ষণ ব্লকে ধস নামে। খবর পেয়ে ধস ঠেকাতে কাজ শুরু করেছে পাউবো।  বিলতচল গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, গতবছরও  বন্যার সময়ে ইকোপার্কের পূর্বপাশে ধস দেখা দিয়েছিলো।

  গত (২৮ জুন) সোমবার ইকোপার্ক এলাকায় গিয়ে দেখা গেছে মেসার্স শামিম এন্টার প্রাইজ নামের একটি ঠীকাদারি প্রতিষ্ঠান বালি বোঝাই জিও ব্যাগ ও প্লাস্টিক বস্তা ধসে যাওয়া অংশে ফেলছে।

এসময় পাউবো সিরাজগঞ্জের এসও হায়দার আলী জানান, কাজিপুর এলাকার নদীতীঁর সংরক্ষণ কাজের  ঝঁকিপূর্ণ  ৫২০ মিটার মেরামতের জন্য চলতি বছর ২৭ কোটি টাকার টেন্ডার আহবান করা হয়। ইকোপার্ক এলাকা ঝুঁকিপূর্ণ স্থান হওয়ায় বন্যায় ভাঙ্গন থেকে রক্ষায় প্রায় ১০ হাজার বালির বস্তা ড্যাম্পিং করা হচ্ছে। আর শুস্কমৌসুমে সি সি ব্লক দিয়ে পিচিং করে দেয়া হবে। 


আব্দুল জলিল ২৯-০৬-২০২১ ১২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 433 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com