উল্লাপাড়ায় কাচি দিয়ে দেবরের লিঙ্গ কাটলেন ভাবি
২০ এপ্রিল, ২০২৬ ০৬:০০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় কাচি দিয়ে দেবরের লিঙ্গ কাটলেন ভাবি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৮-০৬-২০২১ ০৫:৫০ অপরাহ্ন
উল্লাপাড়ায় কাচি দিয়ে দেবরের লিঙ্গ কাটলেন ভাবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (২০) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে নিয়েছেন তার ভাবি। রোববার (২৭ জুন) গভীর রাতে উপজেলার কয়ড়ার রতনদিয়া দায়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে। আহতের বাবা আবদুল কাদের বলেন, রাত সাড়ে ১০টার দিকে মোবাইল সারানোর কথা বলে আকরামকে ঘরে ডেকে নিয়ে যায় মমতা খাতুন। এ সময় কাচি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দিলে সে চিৎকার দেয়। তাৎক্ষণিক ভাবে তাকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখান থেকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, গত ২৭ মার্চ একই গ্রামের প্রতিবেশী হায়দার আলীর ছেলে নোমানের পুরুষাঙ্গ কর্তন করেছিল মমতা খাতুন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ভিকটিম হাসপাতালে ভর্তি থাকায় কি কারণে এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ওই নারী আরও একজন যুবকের পুরুষাঙ্গ কর্তন করেছিলেন বলে শুনেছি। ওই সময়েও বিষয়টি পুলিশকে না জানিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-০৬-২০২১ ০৫:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1741 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com