বেলকুচিতে নিখোঁজের পর ডোবা থেকে লাশ উদ্ধার
২২ এপ্রিল, ২০২৬ ০৮:৫৮ পূর্বাহ্ন

  

বেলকুচিতে নিখোঁজের পর ডোবা থেকে লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৬-০৬-২০২১ ০১:৪৩ অপরাহ্ন
বেলকুচিতে নিখোঁজের পর ডোবা থেকে লাশ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার এক দিন পরে বাক প্রতিবন্ধী আদিবা খাতুন (৫) নামের এক শিশুর লাশ বাড়ির অদূরে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকালে থানা পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। নিহত আদিবা বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। পরিবারের ধারনা পরিকল্পিত ভাবে আদিবাকে হত্যা করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে ১১ টার দিকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যায়নি।

পরে বেলকুচি থানায় নিখোঁজের সাধারণ জিডি করেন জিডি নং-১০৩০। শনিবার সকালে স্থানীয়রা গাড়ামাসী গ্রামের আব্দুর রহমানের বাড়ির পিছিনে একটি ডোবার পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধার করার পর প্রাথমিক ভাবে আদিবার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর শিশুটির মারা যাওয়ার কারন সম্পর্কে জানা যাবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০৬-২০২১ ০১:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 883 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com