শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৬-২০২১ ০১:০৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন (এডিপি)-২০২০-২০২১ইং অর্থ বছর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আলমারি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে বিভিন প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ওই আলমারি বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com