শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২১-০৬-২০২১ ০৪:১১ অপরাহ্ন |
টাঙ্গাইলের নাগরপুরে নবাগত ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) সকালে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামী সহ উপজেলার ১২টি ইউনিয়নের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা বৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান । আপনারা যে কোন সময় আমার কাছে আসবেন আমি আপনাদের পাশে আছি। আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা আছে। সেই সাথে আমি আপনাদের সহযোগীতা চাই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com