শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০৬-২০২১ ০৩:৫৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড দলনেতা পারভেজ আলীর সঞ্চালনায় ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, কৃষি সম্প্রাসরন কর্মকর্তা মাহমুদুল হাসান সহ আনসার ভিডিপি'র দলনেতা ও দলনেত্রীবৃন্দ। মতবিনিময় সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের মাঝে যাতায়াত ভাতা ও পুরস্কার বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com