শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০৬-২০২১ ১২:৫৯ অপরাহ্ন |
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহিদ এমন মনসুর আলীর পরিবারের গর্বিত সন্তান আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি প্রয়াত মোহাম্মদ নাসিমকে নানা আয়োজনে স্মরণ করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। ১৯ জুন শনিবার বেলা ১১ টায় জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে স্মরণসভা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, ঢাকা দক্ষিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আখতার হোসেন, আওয়ামীলীগ নেতা জনাব এম এ করিম। এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন মোহাম্মদ নাসিম রাজনীতির অপরিহার্য সিলেবাস। তিনি রাজনীতির উর্বর মাঠ। তার আদর্শ ধরে রাখলে সত্যিকার রাজনীতিক হওয়া সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, অর্থ সম্পাদক আলভী সরকার, সহ অর্থ সম্পাদক রাজিয়া বেগম, দপ্তর সম্পাদক সাগরিকা মণ্ডল, মানবাধিকার সম্পাদক সরকার আলম, সাংস্কৃতিক সম্পাদক এস বিজয়, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, সহ মহিলা বিষয়ক সম্পাদক শেখ রজনী, পাঠাগার সম্পাদক রাশেদ রেহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com