শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০৬-২০২১ ০৮:২৩ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে রফিকুল ইসলাম অপু (৪৮) নামের একজনকে ইয়াবাসহ আটক করেছে কাজিপুর থানা পুলিশ। তিনি উপজেলার ঢেকুরিয়া গ্রামের সেজাব আলীর পুত্র।
শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এসময় তার নিকট থেকে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (১৯ জুন) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com