বেলকুচিতে জুয়ার আসর থেকে ৯ জুয়ারি গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জুয়ারিকে গ্রেপ্তার করছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৭ হাজার টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়।
১৮ জুন (শুক্রবার) গভীর রাতে উপজেলার তামাই নতুন পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সুর্বনসাড়া গ্রামের মৃত আসাদের ছেলে খোকন (৪০), তামাই গ্রামের মৃত সন্তেষের ছেলে শফিকুল ইসলাম (৫২), মৃত আলহাজের ছেলে সজিব (২৭), উপজেেলার নাগগাতী গ্রামের শ্রী বিমলের ছেলে চঞ্চল (২৫), সুর্বনসাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফারর ছেলে সেলিম (৩২), তামাই গ্রামের আঃ সামাদের ছেলে রেজাউল করিম (৪৪), মৃত ওসমান গনির ছেরে রফিকুল ইসলাম (৪৫), সুর্বনসাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মঈনুদ্দিন (৩৫), উত্তর চন্দনগাঁতী গ্রামের আজগর আলীর ছেলে শহিদ (৩৪)।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদকে জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার তামাই নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭ হাজার টাকা ও তাস জব্দ করা হয়। শবিবার তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।