বেলকুচিতে ইউএনও এর হস্তক্ষেপে ১১ মাসে ১০০ টি বাল্যবিবাহ বন্ধ
২২ এপ্রিল, ২০২৬ ০৫:২৯ পূর্বাহ্ন

  

বেলকুচিতে ইউএনও এর হস্তক্ষেপে ১১ মাসে ১০০ টি বাল্যবিবাহ বন্ধ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৯-০৬-২০২১ ০৬:২৬ পূর্বাহ্ন
বেলকুচিতে ইউএনও এর হস্তক্ষেপে ১১ মাসে ১০০ টি বাল্যবিবাহ বন্ধ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় গত ১১ মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের হস্তক্ষেপে ১০০টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। তিনি বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রামে অপ্রাপ্তবয়স্ক স্কুলগামী মেয়েদেরকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করেছেন।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ১০০ টি বাল্য বিবাহ বন্ধ করেছেন তিনি। ইতিপূর্বে তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দায়িত্ব পালনকালে ৩৪ টি এবং সিরাজগঞ্জ সদরে ২১৬ টিসহ সিরাজগঞ্জ জেলায় মোট ৩৫০ টি বাল্য বিবাহ বন্ধ করেছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান বলেন,"খুব শীঘ্রই বেলকুচি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৯-০৬-২০২১ ০৬:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 457 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com