চৌহালীর এনায়েতপুরে অবৈধ ভাবে বালু তোলায় ৪ লক্ষ টাকা জরিমানা
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৭-০৬-২০২১ ০৭:৩৫ অপরাহ্ন
|
|
চৌহালীর এনায়েতপুরে অবৈধ ভাবে বালু তোলায় ৪ লক্ষ টাকা জরিমানা
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনায় ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান
চালিয়েছে। এর সংশ্লিষ্টতা প্রমানে ৮ জন আটক করে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ড প্রাপ্তরা হলো এলাকার সাদেকুল ইসলাম (২৪), আলাউদ্দিন (৫৪), রঞ্জু মিয়া (৩৫), খোকন (২৬), আব্দুল হামিদ (২৮), আব্দুল মতিন (২৩), আব্দুল আজিজ (২৬), নুরন্নবী (২৩)। সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:মঈন উদ্দিন ও মো: মাসুদুর রহমান যৌথ ভাবে এনায়েতপুর ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, চৌহালী উপজেলাধিন এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটমো:মঈন উদ্দিন ও মাসুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। তখন ড্রেজারের ৮জন সহযোগীদের আটক করে সদিয়াচাঁদপুর ইউনিয়ন ভুমি অফিসে রাখা হয়। এরপর আটককৃত বালু দস্যুদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড করা হলে তারা মোট ৪ লাখ টাকা দিয়ে ছাড়া পান।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৭-০৬-২০২১ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ