শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৬-২০২১ ০৪:৪৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচিতে শিশু ও নারী উন্নয়ন সচতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সম্বয়ে দিন ব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং বেলকুচি উপজেলা প্রশাসনর সহযাগিতায় উক্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি উপজলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সহকারী তথ্য অফিসার হুমায়রা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের।
কর্মশালায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল। কর্মশালায় নির্ধারিত বিষয়ের উপর মূখ্য আলোচক হিসেব বক্তব্য রাখেন উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইচ চেয়ারম্যান রত্না খাতুন, বেলকুচি সরকারী কলজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক, সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক সরকার, মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী নজরুল ইসলাম, বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলায়মান, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ এবং সদস্যবৃদ, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ, এনজিও কর্মীবৃদ, মসজিদের ইমাম, ধর্মীয় পুরোহিতসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com