উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত ১ আহত ৩
২০ এপ্রিল, ২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত ১ আহত ৩

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৬-২০২১ ০৭:১৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত ১ আহত ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার (১৫ জুন) ৪ টার দিকে বজ্রপাতে আতিকুর রহমান(২৮) নামের ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে । নিহত আতিকুর রহমান উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হোরপাড়া গ্রামের আলহাজ আলী খন্দকারের ছেলে । আহতরা হলো- কয়ড়া হোরপাড়া গ্রামের মোকবেল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম(৪৬), লালচাদ সরকারের ছেলে সাইফুল ইসলাম(৪৫) ও কয়ড়া জংগলখামার গ্রামের আনশোপ আলীর ছেলে জহুরুল ইসলাম (২৪) । জানা যায় উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হোরপাড়া গ্রামের মাঠ থেকে শ্যালো মেশিন আনতে গিয়ে বিকেল ৪ টার দিকে বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হয় । আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার আতিকুর রহমান নামের ১ জনকে মৃত বলে ঘোষনা করেন । অপর ৩ জনের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় । অপর এক জন রবিউলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয় বলে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফিরোজ হোসেন তালুকদার জানান।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৬-২০২১ ০৭:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 636 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com