শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-০৬-২০২১ ১১:২৬ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রিবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত লোকমান হোসেন ( ৩৪) নামে এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক লোকমান জেলার সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের ওসমান গনির ছেলে। সোমবার (১৪ জুন) দিবাগত রাতে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাতিতে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, সোমবার বিকেলে উল্লেখিত স্থানে ঢাকাগামি যাত্রিবাহি একটি বাসের সাথে বিপরীতমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা ৫ শ্রমিকসহ আটজন আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে লোকমান নামে ঐ শ্রমিক মারা যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com