বেলকুচি থানায় নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী ডেস্কের উদ্বোধন
২২ এপ্রিল, ২০২৬ ০৩:৪৬ পূর্বাহ্ন

  

বেলকুচি থানায় নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী ডেস্কের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-০৬-২০২১ ১০:১৭ অপরাহ্ন
বেলকুচি থানায় নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী ডেস্কের উদ্বোধন
সিরাজগঞ্জের বেলকুচি থানার গার্ডেন লাইটিং ও নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ডেস্কের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ জুন) বিকালে বেলকুচি থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক পুর্বানী গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি আব্দুল হাই সরকার, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক রহমত গ্রুপের চেয়ারম্যান আলতাফ হোসেন সরকার, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বেলকুচি প্রেসক্লাবের সকল সাংবাদিক পুলিশ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-০৬-২০২১ ১০:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 811 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com