চৌহালীতে ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ বাজেট ঘোষণা
২২ এপ্রিল, ২০২৬ ০৩:৪৭ পূর্বাহ্ন

  

চৌহালীতে ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ বাজেট ঘোষণা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৩-০৬-২০২১ ০৪:২৭ অপরাহ্ন
চৌহালীতে ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ বাজেট ঘোষণা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদর ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার সকালে ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুর রহমান শহিদের সভাপতিত্বে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো: খায়রুল কবীর সবুজ । এ অর্থ বছরে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯২,৮০,১৭৪ টাকা।

এর মধ্যে রাজস্ব আয় থেকে প্রকৃত উদ্বৃত্ত ১৪,১৫০ টাকা ৷ প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য ব্যয় হয়েছে ৯২,৬৬,০২৪ টাকা ৷ এ অর্থ বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সুধিজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুর রহমান জানান, বাজেটি যুগোপোযোগী ও জনবান্ধব। ২০২০-২১ অর্থ বছরে কোন উদ্বৃত্ত বা ঘাটতি নেই বলে জানান (ভা:) ইউপি সচিব খায়রুল কবির সবুজ ৷ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল মতিন মেম্বার, ইউপি সদস্য আব্দুল মান্নান, শামচুল হক ও নারী সদস্য রীনা পারভীন প্রমুখ ৷


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-০৬-২০২১ ০৪:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 615 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com