চৌহালীতে ওয়ারেন্টভুক্ত আসামী সহ মাদকাসেবী গ্রেপ্তার
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন

  

চৌহালীতে ওয়ারেন্টভুক্ত আসামী সহ মাদকাসেবী গ্রেপ্তার

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৩-০৬-২০২১ ০৪:২১ অপরাহ্ন
চৌহালীতে ওয়ারেন্টভুক্ত আসামী সহ মাদকাসেবী গ্রেপ্তার

সিরাজগঞ্জের চৌহালীতে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামী সহ ২ জন মাদকাশক্তীকে গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশের চৌকস টিম। সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশক্রমে চৌহালী থানার ওসি মোঃ রফিকুল ইসলামের প্রত্যক্ষ তত্বাবধানে চৌহালী থানা পুলিশের এসআই- মোঃ ফারুক আহমেদ, মোঃ রেজাউল করিম, পার্থ বিশ্বাস, মোঃ হাফিজুর রহমান ও এএসআই- মোঃ মতিউর রহমানের নেতৃত্বে চৌহালী যমুনা নদীর ঘাট এবং বড় ঘোরজান এলাকায় রাত ১১.৩০ ঘটিকার সময় মাদক উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মাদক সেবনকারী মোঃ ইমন হাসান (৩৩) পিতা- মোঃ আবুল হোসেন ও মোঃ কামরুজ্জামান কাইয়ুম (৫২) পিতা- মৃত নুর মোহাম্মদ, উভয় সাং- বনগ্রাম, থানা- নাগরপুর, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গাজা সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। অপরদিকে সাজা জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিজানুর রহমান (৩৪), পিতা- মৃত আঃ খালেক, সাং-বড় ঘোরজান, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জকে বড় ঘোরজান এলাকা হইতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন চৌহালী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-০৬-২০২১ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 403 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com