শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১২-০৬-২০২১ ০৫:২১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে আরিফুল ইসলাম (৩৫) নামের পুর্ব বাংলা সর্বহারা দলের গ্রেপ্তারী পরোয়নাভুক্ত সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ। সে গুল্টা গ্রামের আজম আলীর ছেলে ও পুর্ব বাংলা সর্বহারা দলের সদস্য।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে সর্বহারা দলের সদস্য আরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়া ছিল। তাকে আগামী কাল আদালতে পাঠানো হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com