শিরোনামঃ
আব্দুল জলিল ১২-০৬-২০২১ ০৪:৪১ অপরাহ্ন |
সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের স্মরণ সভা করেছে সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর। উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সামাজিক এই সংগঠনটির আয়োজনে শুক্রবার(১১ জুন)বেলা ১১ টায় রাজধানীর বনশ্রীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিমপুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন ট্রপিক্যাল হোমস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শেখ রবিউল হক, ডিএমডি প্রকৌশলী নুরুল হুদা পান্টু,ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন, সাধারণ সম্পাদক জান্নাতুল হক শাপলা,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিন্টু,সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রাজ্জাক,সহ সভাপতি আব্দুল মজিদ বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,শফিউল্লাহ বাবু,রাজনৈতিক উপদেষ্টা আব্দুর রউফ সরকার পরান,আব্দুর রাজ্জাক,আশরাফুল ইসলাম,মোতাহার হোসেন,আশা সরকার,নজরুল ইসলাম,হাসানাত উল্লাহ দীপু,পিয়াস লেলিন,বিপ্লব চেয়ারম্যান,জুয়েল সরকার ও ভয়েস অব কাজিপুর এর সদস্যবৃন্দ সহ আরো অনেকে।সঞ্চালনায় ছিলেন আনিসুর রহমান আনিস এবং দোয়া পরিচালনা করেন রোকন সিরাজি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com