প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে কাজিপুরের মন্দিরে বিশেষ প্রার্থনা
১২ মে, ২০২৬ ০২:৪২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে কাজিপুরের মন্দিরে বিশেষ প্রার্থনা

আব্দুল জলিল
১১-০৬-২০২১ ১০:০১ অপরাহ্ন
প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে কাজিপুরের মন্দিরে বিশেষ প্রার্থনা
কাজিপুরের সকল ধর্মের মানুষের প্রিয় অভিভাবক মৃত্যঞ্জয়ী জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  উপজেলা পুজা উদযাপন পরিষদ বিশেষ প্রার্থনার আয়োজন করে।শুক্রবার(১১ জুন) সন্ধ্যায় কাজিপুরের প্রতিটি পুজা মন্দিরে প্রিয় নেতার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।  ঈশ্বর যেন প্রিয় নেতাকে স্বর্গবাসি করেন এই প্রার্থনায় উপজেলার সোনামুখী সার্বজনীন দূর্গা মন্দিরে এই বিশেষ প্রার্থনার উদ্বোধন করেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল ভৌমিক।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র সাহা, পুরোহিত বৈদ্যনাথ সরকার, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক উত্তম কুমার কর্মকার, ছাত্রলীগ নেতা গৌরাঙ্গ প্রমূখ।


আব্দুল জলিল ১১-০৬-২০২১ ১০:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 323 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com