কাজিপুরে নাসিম স্মরণে সোনামুখী সিএনজি মালিক শ্রমিক সমিতির দোয়া মাহফিল
১২ মে, ২০২৬ ০৩:৫৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে নাসিম স্মরণে সোনামুখী সিএনজি মালিক শ্রমিক সমিতির দোয়া মাহফিল

আব্দুল জলিল
১১-০৬-২০২১ ০৮:৫৮ অপরাহ্ন
কাজিপুরে নাসিম স্মরণে সোনামুখী সিএনজি মালিক শ্রমিক সমিতির দোয়া মাহফিল
কাজিপুরের গণমানুষের মনের মণিকোঠায় স্থান করে নেয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় সোনামুখী সিএনজি মালিক- শ্রমিক সমিতির আয়োজনে দোয়া মাহফিল থেকে মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সোনামুখী ঈদগা মসজিদের ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন, দফতর সম্পাদক শাহিন আলম, সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু, ব্যাংক এশিয়া সোনামুখী এজেন্ট ব্যাংকিং এর পরিচালক শহিদুল ইসলাম, সিএনজি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ,সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম, শ্রমিক সমিতির সভাপতি শাহজাহান আলী শাজা, সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সবুর, সুলতান, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম, শ্রমিক নেতা এন্তাজ আলী প্রমূখ। মোনাজাতে প্রায় তিনশ মানুষ অংশ নেন।


আব্দুল জলিল ১১-০৬-২০২১ ০৮:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 460 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com