তাড়াশে সাইকেল পেল ৫০জন ছাত্রী
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:২৩ পূর্বাহ্ন

  

তাড়াশে সাইকেল পেল ৫০জন ছাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৬-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন
তাড়াশে সাইকেল পেল ৫০জন ছাত্রী

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যান্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব  আবু হেনা মো: রহমাতুল মুমিন বলেছেন, নারী পুরুষের সমতা না হলে জাতীয় উন্নয়ন অসম্ভব। কোনো কাজকে নারী বা পুরুষের জন্য নির্দিষ্ট করা ঠিক নয়। বৃত্ত ভেঙ্গে সকল কাজে নারী পুরুষের  সমান অংশগ্রহণ আজ সময়ের দাবি। সরকার এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 

শুক্রবার (১১ জুন) দুপুরে তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ৫০ টি সাইকেল হয়তো একটি উপজেলার জন্য কিছুই নয়, কিন্তু ভিন্ন দৃষ্টিতে দেখলে দেখা যাবে, এই ৫০ জন ছাত্রীকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে। 
 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের সভাপতিত্বে, উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,সহকারী কমিশনার মো: ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়াম্যান প্রভাষক মর্জিনা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৫০ জন  স্কুল ছাত্রীকে একটি করে সাইকেল দেয়া হয়। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৬-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 376 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com