শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০৬-২০২১ ০৩:১১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে শামছুল আলম (৫০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহত শামছুল আলম পৌর শহরের নয়ানগাঁতী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটী অভিমুখে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলষ্টেশন অতিক্রম করার সময় পূর্ব পাশে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ জি,আর,পি থানার উপ-পুলিশ পরিদর্শক সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,প্রতিদিনের মত আজকেও শামছুল আলম বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে রেললাইন পাড় হবার সময় ট্রেনে ধাক্কা লেগে নিচে পড়ে খন্ড বিখন্ড হয়ে মৃত্যুবরণ করে । লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com