বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খাঁন আর নেই
০৪ জুন, ২০২৬ ০৫:১২ পূর্বাহ্ন

  

বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খাঁন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৬-২০২১ ১২:৩৪ পূর্বাহ্ন
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খাঁন আর নেই
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এ কে এম ইউসুফজী খান (৭০) আর নেই। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরের দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেণ। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন জানান ইউসুফজী খাঁন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনদিন আগে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরের দিকে তিনি মারা যান। ইউসুফজী খান আজীবন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বেলকুচি উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও পৌর মেয়র সাজ্জাদূল হক রেজা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, প্রবীণ রাজনীতিবিদ ইউসুফজী খানের মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তারাশোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৬-২০২১ ১২:৩৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 660 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com