শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৬-২০২১ ০৫:০৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে দেশীয় মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২ এর সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জ সদর থানার দক্ষিন কান্দাপাড়ার মৃত কুদ্দুস মন্ডলের ছেলে মোঃ ভূট্টু মিয়া(৪২)ও কামারখন্দ থানার পাইকোষা গ্রামের মৃত রুস্তম আলী সরকারের ছেলে মোঃ আব্দুস সামাদ (৫৬)।
বহস্পতিবর (১০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল তাড়াশ উপজেলার ভিকমপুর গ্রামের ঝুড়ঝুড়ি-নিমগাছী আঞ্চলিক পাকা সড়কের পাশে সততা ব্রীকস সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ৮.৮ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com