শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১০-০৬-২০২১ ১২:১৩ অপরাহ্ন |
নানা অনিয়মের জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডলকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ বুধবার উপ সচিব মো. আবুজাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তার অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারায় অপরাধ করায় একই আইনের ৩৪ এর (৫) ধারা মোতাবেক আব্দুল মতিন মন্ডলকে স্থায়ী পদ থেকে অপসারণ করা হয়েছে। বুধবার বিকেলে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আফসানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল সাবেক ইউনিয়ন আ'লীগের সভাপতি এবং উমারপুর ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com