চৌহালীতেযমুনা নদীতে নৌকাডুবি, দুই বোনের মৃত্যু, নিখোঁজ এক
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৯-০৬-২০২১ ১২:৪৮ পূর্বাহ্ন
|
|
চৌহালীতেযমুনা নদীতে নৌকাডুবি, দুই বোনের মৃত্যু, নিখোঁজ এক
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই শিশুর
মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক যাত্রি।
নিহতেরা হলেন শাহজাদপুর উপজেলার পাঁচবাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে
তানিয়া খাতুন (৪), ও তার বোন তাসলিমা (চার মাস)।
শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা ও
চৌহালী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল চারটার
দিকে জেলার চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাট থেকে নারী ও শিশু সহ ১৫ জন
যাত্রি নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জড়তা স্কুল ঘাটের
দিকে রওনা হয়। নৌকাটি জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দুরে গিয়ে
যমুনা নদীর তিব্র ¯্রােতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য নৌকার চালক ও
যাত্রিদের সহায়তায় নারীসহ ১২ যাত্রি তিরে উঠে আসে। তীরে উঠে আসার আগেই এক
নারীর সাথে তার দুই মেয়ে তানিয়া ও তাসলিমার মৃত্যু হয়। নৌকা থাকা
যাত্রীরা দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো এক জন নিখোঁজ
রয়েছে
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৯-০৬-২০২১ ১২:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 375 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ