শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৬-২০২১ ০২:০১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে ধানি জমিতে গিয়ে বজ্রপাতে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবকের হয়েছে।সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর গ্রামে বজ্রপাতে ঘটনা ঘটে। নিহত যুবক রোকনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। মঙ্গলবার সকালে নিহত যুবকের লাশ দাফন করা হয়েছে।
তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বলেন, সন্ধ্যায় তার জমিতে ধান রোপন করছিলেন শ্রমিকরা। সেই ধানী জমি দেখতে যান আজিজ। এসময় ঝড় ও বৃষ্টি শুরু হলে শ্রমিকরা জমি থেকে চলে আসলেও তিনি আসেনি। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com