বেলকুচিতে সাবেক চেয়ারম্যান মতিন প্রামানিকের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
০৪ জুন, ২০২৬ ০৬:২৬ পূর্বাহ্ন

  

বেলকুচিতে সাবেক চেয়ারম্যান মতিন প্রামানিকের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৬-২০২১ ০১:০২ পূর্বাহ্ন
বেলকুচিতে সাবেক চেয়ারম্যান মতিন প্রামানিকের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন প্রামানিকর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৭ই জুন) বিকালে গাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম আব্দুল মতিন প্রামানিক স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় মরহুমের স্মৃতিচারণ ও আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ হাজী সাইদুল আলম, হাজী সাখাওয়াত হোসেন আকন্দ, ক্বারী মোহাম্মদ আবদুল আজিজ সরকার, আব্দুস সালাম মৃধা, আবু বক্কার সিদ্দিক মাস্টার প্রমুখ। এসময় অত্র গ্রাম সহ ইউনিয়নের তার গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে মরহুমের জেষ্ঠ পুত্র বেলকুচি পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন তার পিতার জন্য সকলের নিকট দোয়া চান। মরহুম আব্দুল মতিন প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত চেয়ারম্যান হয়ে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বেলকুচি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালের ৭ ই জুন মৃত্যুবরণ করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৬-২০২১ ০১:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 905 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com