শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৭-০৬-২০২১ ০১:০১ অপরাহ্ন |
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী ও ট্রাক চালকের মৃত্যু হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ধোপাকান্দি মমতাজ ফিলিং স্টেশনের সামনে আজ সোমবার ( ৭ জুন) সকাল ১১ টায় অজ্ঞাত নামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওশনা নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । নিহত রওশনা সিরাজগঞ্জ সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উল্লেখিত স্থানে অজ্ঞাতনামা ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে অপর একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে রোববার রাত সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী নামক স্থানে ২ টি ট্রাকের সংঘর্ষে নাজমুল নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত চালক নাজমুল লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার নেকসাস সুন্দর গ্রামের শফিকুলের ছেলে। জানা গেছে, মুলিবাড়ী এলাকায় উত্তরবঙ্গগামী পণ্যবাহী একটি ট্রাকের সাথে আরেকটি ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com